সদ্য বিজেপিতে আগত মুকুল রায় বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বলেন, বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন ২০১৩ সালে বিশ্ব বাংলা সৃষ্টি করেছিলেন।তাহলে কেন ১৩ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পরিবর্তন করা হল? অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কথা বলছেন। মুখ্যমন্ত্রী বলছেন রাজ্য সরকারকে লোগো দিয়েছি। তাহলে চুক্তিপত্রের কপি কোথায়? সরাসরি প্রশ্ন ছুঁড়লেন মুকুল রায়। ২০১৩ সালের ২৬ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় চুক্তিপত্র কিভাবে আবেদন করেন? এই বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। মুকুল বলেন, নিরপেক্ষ তদন্ত হোক। এর তদন্ত হওয়া উচিত। পুরুলিয়ায় এক ছেলেকে থানায় ডেকেছেন। তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। রাজা মহারাজাদের খুশি করতেই গ্রেফতার করা হচ্ছে। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। পুলিশরাজ চলছে। বিজেপি তদন্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা রিজয়ানুকে মনে করে না হাজার হাজার লোক মারা গেছে তাদের আর মনে নেই।
পশ্চিমবঙ্গের মতন এমন রাজনৈতিক খেলা কোথাও দেখেননি মুকুল বাবু। বাংলার মানুষকে ভুল বোঝানো হচ্ছে। একজন ভদ্রলোককে থানায় ডেকে বলছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় এর মোবাইল টাওয়ার এক জায়গায় পাওয়া গেছে। তার প্রমাণও মুকুল বাবুর কাগজে। মমতা বন্দ্যোপাধ্যায় আসল জানেন বিশ্ব বাংলার লোগোর মালিক কে?
পরিবর্তনের পরিবর্তন আনা বিজেপির দৃঢ়প্রতিজ্ঞা। ভদ্রেশ্বরে মনোজের মৃত্যু নিয়ে তৃণমূলের দিকে তির মুকুলের। বলেন, মনোজের বিজেপিতে জয়েন্ট করার মনস্কামনা ছিল তাই তাকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরএসএস করতেন।

No comments:
Post a Comment