রামনাথ কোবিন্দকে সংবর্ধনা জানাতে কোনো খামতি রাখলেন না মুখ্যমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 November 2017

রামনাথ কোবিন্দকে সংবর্ধনা জানাতে কোনো খামতি রাখলেন না মুখ্যমন্ত্রী



রামনাথ কোবিন্দকে সংবর্ধনা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও শাসক তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে সংবর্ধনা জানাতে কোনো খামতি রাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দকে সংবর্ধনা দিল রাজ্য সরকার। এদিন রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি,বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি আমাদের আমন্ত্রন গ্রহণ করে বাংলায় এসেছেন সেজন্য আমরা আপ্লুত।দায়িত্বভার গ্রহণ করার কিছু সপ্তাহের মধ্যেই উনি আমাদের আমন্ত্রন গ্রহণ করে এখানে এসেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ।আজ বাংলা রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে অভিভূত। বাংলায় এসে বাংলাকে যে সম্মান দিয়েছেন
সেজন্য আমরা সম্মানিত।” তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির পদ খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি সাংবিধানিক পদ যা রাজনীতির উর্ধ্বে। উনি শুধু আমাদের রাষ্ট্রপতি নন, আমাদের বন্ধু,পরিদর্শক ও গাইড ও বটে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যখন আমি লোকসভার সাংসদ ছিলাম তখন উনি রাজ্যসভার সাংসদ ছিলেন; এর আগে উনি বিহারের রাজ্যপাল হয়েছিলেন। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি।”

No comments:

Post a Comment

Post Top Ad