ফুসলিয়ে নিয়ে যাওয়া গৃহবধুকে উদ্ধার করল পুলিশ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 November 2017

ফুসলিয়ে নিয়ে যাওয়া গৃহবধুকে উদ্ধার করল পুলিশ

বাঁকুড়া থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়া  এক গৃহবধুকে উদ্ধার করতে সমর্থ হল বাঁকুড়া সদর থানার পুলিশ। দিন কয়েক আগে বাঁকুড়া শহরের তামলীবাধ এলাকা থেকে এক গৃহবধুকে ফুসলিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।  বিশেষ সুত্রে খবর পেয়ে দিন কয়েক আগে এলাহাবাদে হানা দেয় বাঁকুড়া সদর থানার তদন্তকারীদের একটি দল।  সেখানে একটি বাড়িতে হানা দিয়ে সেখান থেকে ওই গৃহবধুকে উদ্ধার করা হয়।  ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে সোনু কুমার ও তার বাবা রামদাস এবং মা কান্যদেবীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ওই মহিলা সহ গ্রেফতার হওয়া তিন জনকে বাঁকুড়া সদর থানায় আনা হয়।  যদিও গ্রেফতার হওয়া সোনু তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বিকার করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad