পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাইলট গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ। মন্ত্রীর কনভয়ে থাকা পাইলট গাড়িকে ধাক্কা মারে ইট বোঝাই লরি। দুর্ঘটনায় জখম হয়েছেন ওই পাইলট গাড়ির ৬ জন পুলিশ কর্মী।যদিও একটুর জন্য রক্ষা পেলেন মন্ত্রী।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নন্দকুমার তমলুক ১১৬ বি জাতীয় সড়কে কান্ডপসরার কাছে।জানা গিয়েছে,মঙ্গলবার ১১টা ৩০ নাগাদ এক সভা করে কাঁথি থেকে কলকাতার রওনা হয়েছিলেন শুভেন্দু অধিকারী ও তাঁর কনভয়।সেইসময়ই দুর্ঘটনাটি ঘটে। আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।লরি সহ চালককে আটক করেছে পুলিশ।


No comments:
Post a Comment