চোরকে গণধোলাই! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 November 2017

চোরকে গণধোলাই!



চুরি করতে আসা যুবককে হাতে নাতে ধরে গাছের সাথে বেধে গনধোলাই। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পাথুরিয়া এলাকার। বুধবার রাতে গোবিন্দ বিশ্বাস নামে ওই এলাকার এক ব্যাবসায়ী বাড়ির নিচে ধান ও হলুদ মিলে তালা বন্ধ করে দোতালায় তার ঘরে চলে যান।  রাতেই গোবিন্দ বিশ্বাসের কানে আওয়াজ আসাতে নিচে নেমে দেখে এলাকার এক যুবক রাকেশ বিশ্বাস তালা ভেঙে চুরি করছে তাই দেখে গোবিন্দ বিশ্বাস তাকে হাতে নাতে ধরে ফেলে।  রাতে রাকেশ তাকে একা পেয়ে মারধর করে পালিয়ে যায়।
এই ঘটনায় সকাল বেলা পাশ্ববর্তী এলাকা টাকশালি  থেকে অভিযুক্ত  কে ধরে এনে কলা গাছের সাথে বেধে এলাকার উত্তেজিত জনতা মারধর করে।  পরে বাগদা থানার পুলিশ এসে অভিযুক্ত কে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad