ফের তৃনমুলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হল বাঁকুড়ার পাত্রসায়ের। গতকাল রাতে পাত্রসায়েরের কাকর ডাঙা মোড়ে তৃনমুলের স্থানীয় বাবলু সিং গোষ্ঠী একটি সভার আয়োজন করে। এই সভা সেরে একটি গাড়িতে করে বেশ কিছু তৃনমুল কর্মী বাড়ি ফেরার পথে হব পুকুর মোড়ের কাছে আক্রান্ত হন। অভিযোগ গাড়ি থেকে নামিয়ে তাদের লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম হন বাবলু সিং গোষ্ঠীর ৪ কর্মী। জখম চার কর্মীকে উদ্ধার করে রাতেই প্রথমে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃনমুলেরই স্থানীয় গোষ্ঠী স্নেহেশ মুখোপাধ্যায় এর অনুগামীদের বিরুদ্ধে। যদিও এই হামলার কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন স্নেহেশ মুখোপাধ্যায়ের অনিগামীরা।
বাইট :- দীপংকর সরকার

No comments:
Post a Comment