পঞ্চায়েতে তৃণমূলকে ধাক্কা দিতে মুকুলকে নিয়ে অমিতের ছক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 November 2017

পঞ্চায়েতে তৃণমূলকে ধাক্কা দিতে মুকুলকে নিয়ে অমিতের ছক


নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে এবং সাংগঠনিক স্তরে ধাক্কা দিতে এবং বিজেপির সংগঠন মজবুত করতে মুকুল রায়কে তড়িঘড়ি বিজেপিতে নিলেন অমিত শাহ। রাজ্য বিজেপিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত না হওয়া সত্ত্বেও মুকুল রায়কে দিয়ে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে তার জবাব দিতে চান। মুকুলের যে বুথ স্তরের সাংগঠনিক শক্তি আছে সেটা আগামী নির্বাচনে কাজে লাগাতে চান তিনি।

পশ্চিমবঙ্গকে বিজেপি যে পাখির চোখ করেছে সেটা সবাই জানে। সেই জন্যই তড়িঘড়ি আনা হয়েছে মুকুল রায়কে। বিজেপি এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সেভাবে সাংগঠনিক শক্তি বুথ স্তরে বৃদ্ধি করতে পারেনি। বিজেপি যে বিস্তারক যোজনা কর্মসুচি এনেছিল সেটাও পুরোপুরি সফল হয়নি। বুথ স্তরে সেভাবে বিজেপি কর্মী নিয়োগ করতে পারেনি বর্তমান নেতৃত্ব। ২৯৪ টি বিধানসভার মধ্যে ২১১ টি বিধানসভা ক্ষেত্রে এখনও পর্যন্ত পুর্ণকালীন কর্মী নিয়োগ হয়েছে।
বর্তমান স্থিতির কথা মাথায় রেখে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গের রাজনীতির “চাণক্য” মুকুল রায়কে দিয়েই বুথ স্তরের কাজ করাতে চাইছেন।

বর্তমানে বিজেপির অন্দরে মুকুল বিরোধিতার জন্য আপাতত তাঁকে কোনও দায়িত্ব দেওয়া হচ্ছে না। তবে সূত্র অনুযায়ী, সামনের হিমাচল প্রদেশ ও গুজরাত বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে মুকুলকে দায়িত্ব দেওয়া হবে। তাছাড়া যে সমস্ত মুকুল অনুগামী গত দুর্গাপূজার সময় থেকে বসে অপেক্ষা করে আছে এবং তারা কিছুদিন ধরে তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাচ্ছে না। শুধু তারা বর্তমান পরিস্থিতির ওপরে নজর রেখে চলেছে। খুব শিগগিরই তাদের একটা অংশ বিজেপিতে যোগদান করে মুকুলের হাত শক্ত করবে বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad