পড়ুন বৃদ্ধের একাকীত্বের সুযোগ নিয়ে প্রোমোটারের কান্ড! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 November 2017

পড়ুন বৃদ্ধের একাকীত্বের সুযোগ নিয়ে প্রোমোটারের কান্ড!


নিজস্ব সংবাদদাতাঃ ডানকুনি থানার ৮নং ওর্য়াডের বাসিন্দা ৬৫ বছর বয়সের বিদ্যুৎ রায় চৌধুরী স্ত্রী-পুত্র ও স্বজন হারা হয়ে একাই বাড়িতে থাকেন। ওই এলাকারই এক প্রোমোটার পরিমল ঘোষ ওই বৃদ্ধর একাকী থাকার সুযোগ নিয়ে বৃদ্ধর ১৮ ছটাক জায়গায় ফ্ল্যাট তৈরি করার চেষ্টা করেন।
 
  জায়গার কাগজ পত্র ঠিক করিয়ে দেওয়ার নাম করে পরিমল ঘোষ নিজের নামে ওই জমির ওকালতনামা করে নেয়।পরে অন্য এক প্রোমোটার সমীর ধোলেকে ওই ১৮ ছটাক জায়গা বিক্রি করে দেয়।সমীর ধোলের স্ত্রী জয়ন্তী ধোলের নামে রেজিস্ট্রি করা হয়।ওই বৃদ্ধকে কোনো টাকা পয়সা দেওয়া তো হয়ই নি বরং সমীর ধোলে দলবলসমেত বৃদ্ধর বাড়িতে চড়াও হয়ে মারধর করে বাড়ি থেকে চলে যেতে চলে যেতে বলে।

   ওই ঘটনায় তিন জনের নামে ডানকুনি থানায় অভিযোগ করেন ওই বৃদ্ধ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

No comments:

Post a Comment

Post Top Ad