টোটো ইউনিয়ন সংঘর্ষ, গুলিতে আহত এক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 November 2017

টোটো ইউনিয়ন সংঘর্ষ, গুলিতে আহত এক

নিজস্ব সংবাদদাতা,হাবড়া: বৃহস্পতিবার রাতে টোটো ইউনিয়ান দখল নিতে গিয়ে এলাকার এক দুষ্কৃতির সাথে সংঘর্ষ  বাধে টোটো ইউনিয়ানের এক সদস্যের সাথে।  সেই সময় আচমকা   গুলি লাগে অভিজিৎ সাধু (২৯)-র  পেটে।

তাকে সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কলকাতায় রেফার করা হয়। ইতিমধ্যে সে বারাসাতের একটি বেসরকারি নাসিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে হাবড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত  নারায়ন সাহা (নারু সাহা )-র বিরুদ্ধে হাবড়া থানায় একাধিক অভিযোগ রয়েছে। হাবড়া থানা তদন্তের দায়িত্ব নিলেও এখনও অবধি অভিযুক্ত  পলাতক।

No comments:

Post a Comment

Post Top Ad