ডেঙ্গুর আঁতুড় ঘর খোদ পঞ্চায়েত অফিস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 November 2017

ডেঙ্গুর আঁতুড় ঘর খোদ পঞ্চায়েত অফিস


নিজস্ব সংবাদদাতাঃ ডেঙ্গি নিয়ে রাজ্য জুড়ে যখন তোলপাড় শুরু হয়েছে,যেখানে সরকারি ভাবেও নানান পরিকল্পনা, সচেতনতা  শিবির এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে খোদ গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরেই ডেঙ্গির আঁতুড় ঘর। পঞ্চায়েত চত্বরে জমে রয়েছে নোংরা আবর্জনার স্তূপ।পড়ে রয়েছে অসংখ্য ডাবের খোলা। যে ডাবের খোলার মধ্যে নোংরা জলে মশার লার্ভা কিলবিল করছে।নর্দমায় জমে রয়েছে নোংরা জল। অথচ পঞ্চায়েতের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারাও এই সমস্ত নোংরা জমা জল পরিষ্কার করার দাবি তুলেছেন। নোংরা পড়ে থাকা ডাবের খোলা গুলিও তুলে ফেলার দাবি জানিয়েছেন।ঘটনা আরামবাগের মলয়পুর ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার।উল্লেখ্য যে এই পঞ্চায়েতের পাশেইরয়েছে উপ স্বাস্থ্য কেন্দ্র।এই পঞ্চায়েত ভবনেই রয়েছে আরামবাগ থানার একটি পুলিশ ফাঁড়ি।।তা স্বত্বেও পঞ্চায়েতের পক্ষ থেকে বা স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকেও  কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad