নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত প্রধান কোটি কোটি টাকা আত্মসাধের অভিযোগ তুলে সরব গ্রামবাসী।ঘটনায় ব্লক উন্নয়ন আধিকারিক সহ জেলাশাসকের কাছে প্রধানের বিরুদ্ধে মিলিত অভিযোগ গ্রামবাসীর।ঘটনা মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারী গ্রাম পঞ্চায়েতের।ঘটনায় সমস্ত অভিযোগ মিথ্যে বলেই দাবি প্রধানের।
গ্রামবাসীদের অভিযোগ,বিলাইমারী অঞ্চলের নির্মল বাংলা প্রকল্পের অন্তর্গত প্রায় আড়াই হাজার পরিবারের সরকারি শৌচাগারের জন্য ২ কোটি ৯৮ লক্ষ টাকা বরাদ হয়।কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।এলাকার হাজার হাজার পরিবার এখনো খোলা আকাশের নিচেই শৌচকর্ম চালাচ্ছেন।কারণ বরাদ টাকার কিছুই কাজ করেনি সিপিএম প্রধান রুধলি চৌধুরী।উপরোক্ত ভুয়ো নথি পেস করে প্রধান সহ পঞ্চায়েতের কর্মীরা সমস্ত টাকা তুলে নিয়েছেন।এমনকি প্রধানের নেতৃত্বে শৌচাগার তৈরি করে দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে ৯০০ টাকা করে নিয়েছে।কিন্তু শৌচাগার করে দেওয়া হয়নি।সমস্ত প্রায় তিন কোটি টাকা তুলে নিয়ে আত্মসাধ করেছে প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা।তাই আমরা বিডিও সহ জেলা সমাহর্তার কাছে অভিযোগ জানিয়েছি।আমরা চাই ঘটনার তদন্ত করে অভিযুক্ত প্রধানের শাস্তি হোক।
এদিকে গ্রামবাসীদের সমস্ত অভিযোগ মিথ্যে বলে জানিয়েছে সিপিএম প্রধান রুধলি চৌধুরী।তিনি জানান,"আমি সমস্ত কাজ ভালো করে সম্পন্ন করেছি।আমার কোনো কাজ বাকি নেই।বিরোধীরা এমন মিথ্যে অভিযোগ করছে"।
এদিকে রতুয়া ১ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক অর্জুন পাল জানান ,এই ঘটনায় অভিযোগ পেয়েছি।ঘটনার তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে।ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে আইনতো পদক্ষেপ নেওয়া হবে।
যেখানে জেলা প্রশাসন নির্মল জেলা ঘোষণার লক্ষে এগোচ্ছে ঠিক সেই সময় পঞ্চায়েতের এমন দুর্নীতির অভিযোগে শোরগোল পড়েছে জেলা জুড়ে।

No comments:
Post a Comment