গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপচার্য্যের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 November 2017

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপচার্য্যের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ


সরকারী  টাকা নয়ছয় করে কোটি কোটি টাকা লুঠ করার অভিযোগ উঠেছে উপচার্য্যের বিরুদ্ধে। এই অভিযোগ উঠেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপচার্য্যের বিরুদ্ধে। এই দূর্নীতির প্রমান রয়েছে ২৪ঘন্টার হাতে। অন্তত এমনটাই দাবী তাদের।  লক্ষ লক্ষ টাকা কাজ ট্রেন্ডার ছাড়া উপচার্য্য তার নিজের পছন্দের সংস্থাকে পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ফিনান্স আধিকারিক এমন বিল পাশ করার ক্ষেত্রে আপত্তির পরও বিল পাশ করাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন উপচার্য্য। অন্তত এমনই অভিযোগ উঠেছে।
অভিযোগ ২০১৬-১৭শিক্ষা বর্ষে কেবলমাত্র প্রশ্নপ্রত্র ছাপতে উপচার্য্য তার নিজস্ব পছন্দের সংস্থাকে প্রায় তিন কোটি টাকাবেশী  বরাদ পাইয়ে দিয়েছেন। অথচ একই কাজের জন্য ২০১৩-১৪সালে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছাপতে খরচ হয়েছে মাত্র ২০ লক্ষের নীচে। বিশ্ব বিদ্যালয়ে অধীনে ২২টি কলেজের  ছাত্র সংখ্যা প্রায় ১লক্ষ ১০হাজার। এমনই ভাবে বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি টাকা লুঠ করা হয়েছে। আর এই সব বিল ফিনান্স আধিকারিক  পাশ না করায় উপচার্য্য সহকারী রেজিস্টারকে কলকাতায় ডেকে পাঠিয়েছেন। যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাই তাদের প্রতিক্রীয়াও জানা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad