নাবালিকাকে ধর্ষণ, আক্রান্ত মা-বাবা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 November 2017

নাবালিকাকে ধর্ষণ, আক্রান্ত মা-বাবা


নিজস্ব সংবাদদাতাঃ অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করে বন্ধুদের চেষ্টায় ছাত্রীর মা বাবাকে মারধর করে পালালো অভিযুক্ত  ।
 ঘটনাটি ঘটে বনগাঁথানার শক্তিগড় রথতলা মাঠপাড়া এলাকায় সোমবার রাত আট টা ত্রিশ নাগাদ । আহত বাবা উৎপল দাস এরপর বনগাঁ থানায় তার মেয়েকে ধর্ষন ও তাকে মারধরের লিখিত অভিযোগ দায়ের করে সুমন তরফদার নামে ঐ যুবকের বিরুদ্ধে ৷ পুলিশ ঐ নাবালিকা কে মেডিকেল চেকআপের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে৷
   
  পরিবার সূত্রে জানা যায় উৎপল দাসের বনগাঁ আদালত চত্ত্বরে একটি দোকান আছে ,স্বামী ও স্ত্রী মিলে দোকান টি চালায়, দোকান শেষ করে দুইজনেই হাটে গিয়েছিল দোকানের মালপত্র কিনতে৷  রাত আটটা ত্রিশ নাগাদ তারা বাড়ি ঢুকেই দেখে একটি ছেলে পালিয়ে গেল এবং তাদের মেয়েটি অচৈতন্য অর্ধ নগ্ন অবস্থায় খাটে পড়ে আছে।  উৎপল দাস চিৎকার করে প্রতিবেশি দের ডাকে এবং দৌড়ে ছেলেটিকে ধরে ফেলে দেয়,, এরপর অভিজিৎ দাস নামে সুমনের এক বন্ধু  দশ বারোজন  মদ্যপ যুবক কে ডেকে এনে উৎপল দাস ও অন্য প্রতিবেশীদের মারধর করে ছাড়িয়ে নিয়ে যায় সুমনসকে ৷ উৎপল বাবু বলেন তার দুই মেয়ে, বড় মেয়ে বিবাহিত দূরে থাকে, ছোট মেয়ে ক্লাস এইট এ পড়ে ,বনগাঁ কুমুদিনী বালিকা বিদ্যালয়ে, আটটা নাগাদ সে বাথরুমে যাবে বলে পেছন দরজা খোলা মাত্র সুমন এসে মুখ চেপে ঘড়ে ঢুকে জোর করে তার মেয়েকে ধর্ষন করেবলে তার নাবালিকা মেয়ে জানিয়েছে  ৷পুলিশ অভিজিৎ দাসকে গ্রেফতার করেছে, মূল অভিযুক্ত সুমন পলাতক ।

No comments:

Post a Comment

Post Top Ad