পূর্ব মেদিনীপুরে সুনীলের রহস্যময় মৃত্যু! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 November 2017

পূর্ব মেদিনীপুরে সুনীলের রহস্যময় মৃত্যু!


নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বাঁপুর গ্রামের সুনীল বেরা বয়স চল্লিশ,  কয়েক মাস ধরে তিনি পেটের পেনক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন। সুনীল ছিলেন কোলাঘাট তাপবিদুৎ কেন্দ্রে কর্মরত। তাঁর দুই ছেলে ও স্ত্রী বর্তমান। সুনীল নিজের পাকা বাড়ি তৈরি জন্য অনেক দেনাও করে ফেলেছিলেন।  নিজের পেটের রোগের জন্য বহু  চিকিৎসক কে দেখিয়েও সুস্থ হচ্ছিলেন না তিনি। পরবর্তী চিকিৎসার জন্য কয়েক দিনের মধ্যে ভেলোর নিয়ে যাওয়ার জন্য টিকিট ও কাটা হয়ে গিয়েছিল। কিন্তু সুনীল দেনা ও অসুখ এ জর্জরিত হয়ে মানসিক অবসাদ এ গতকাল রাত্রি তে বাড়ির পিছনে আম গাছে শাড়ি গলায় দিয়ে আত্মহত্যা করেন। তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তমলুক জেলা হাসপাতাল এ ময়না তদন্ত এর জন্য পাঠিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad