নিজস্ব সংবাদদাতা: মানুষের লোভের আবার বিপর্যস্ত সুন্দরবনের প্রকৃতি। বালি খাদান তৈরি করতে কাটা হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল।আর এর ফলে ধ্বংস হচ্ছে সুন্দরবন এলাকার পরিবেশ। কিছু বালি মাফিয়া ও স্থানীয় দুষ্কৃতিদের যোগসাজশে চলছে এই ম্যানগ্রোভ ধংস। বিষয়টি নিয়ে থানাতে অভিযোগ করেছেন জেলার বন দফতর।
ঘটনা টি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মাতলা নদীর চরে।বনদফতর সূত্রে খবর, মাতলা নদীর বুকে কয়েক হেক্টর জায়গা জুড়ে নতুন করে তৈরি হয়েছে ম্যানগ্রোভের জঙ্গল।বাইন,গরান, ক্যাওড়া সহ বিভিন্ন প্রকার উদ্ভিদের বসবাস। আর এই জঙ্গলে কেটে তৈরি হচ্ছে অবৈধ্য বালি খাদান।এর আগে জেলাতে বিভিন্ন জঙ্গলের ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি তৈরি করার অভিযোগ উঠে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে। এবার ভেড়ি নয় বালি খাদান তৈরির অভি্যোগ উঠেছে কয়েক জন বালি মাফিয়ার বিরুদ্ধে।প্রশাসনকে জানানোর পর ও বন্ধ হয় নি গাছ কেটে ম্যানগ্রোভ ধংস করার কাজ।
মাতলার বুক থেকে মেশিন দিয়ে সাদা বালি তুলে বিক্রি করার পরিকল্পনা নতুন নয়।মাতলার চরে এখনো সক্রিয় বালি খাদান তৈরি করার পরিকল্পনা।সরকারি নির্দেশ মেনে কয়েকটি বালি খাদান সাময়িক বন্ধ থাকলেও আবার নতুন করে খুলতে চলেছে বালি খাদান গুলি। আর তার জন্য জঙ্গল কেটে চলছে এই খাদান করার পরিকল্পনা।এই জঙ্গল কাটার কাজে ব্যাবহার করা হচ্ছে মেশিন। মাটি কাটার মেশিন দিয়ে প্রতিদিন সাফ হচ্ছে জঙ্গল।
মাতলা নদীর পাড়ে তৈরী হওয়া এই জঙ্গলে হাজার পাখি বসবাস করে।শীতে উপস্থিত হয় দেশ বিদেশের বহু পরিযায়ী পাখি।এই ভাবে গাড়ি দিয়ে জঙ্গল ধ্বংস হওয়ায় ইতিমধ্যে নিজেদের আবাস্থল ছেড়েছে বহু প্রাণী।এই জঙ্গল ও নানা প্রকার পাখির টানে বহু মানুষ ভিড় জমাতেন এই এলাকায়।প্রতিদিন বিকালে ও শীতের মরশুমে নানা এলাকা থেকে মানুষ আসতেন এই জঙ্গলের শোভা অনুভব করতে।কয়েক দিন আগে বড় সাইজের একটি কুমির ও উদ্ধার হয় ঐ এলাকা থেকে।এই জঙ্গল ধ্বংসের ফলে সমস্যা হবে বিভিন্ন প্রাণীর প্রজননে। প্রশাসনের নিষ্ক্রিয়তা ক্ষুদ্ধ করছে পরিবেশপ্রেমীদের।

No comments:
Post a Comment