নিজস্ব সংবাদদাতা: আবার অজানা জ্বরের গ্রাস উত্তর ২৪ পরগনায়। এবার অশোকনগর বনবনিয়া ১ নং ওয়ার্ডে অজানা জ্বরে মৃত্যু হোলো বছর ৩৯ এর এক মহিলার। নাম সোমা দেব।
গত কয়েকদিন ধরেই অজানা জ্বরে ভুগছিলেন ওই মহিলা। তাঁকে গত বুধবার হাবরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে ভর্তির পরামর্শ দেন, কিন্তু হাসপাতালে জায়গা না থাকায় তিনি বাড়ি চলে আসেন তারপর থেকে তাঁর শরীরের আরো অবনতি ঘটায় তাকে বারাসাত নারায়ণী তে ভর্তি করা হয়, আজ সেখানে তাঁর মৃত্যু ঘটে।
No comments:
Post a Comment