নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে হলদিয়ার কুকরাহাটী - রায়চক জেটিঘাট উন্নতমান ও রো রো সার্ভিস চালু করতে পরিদর্শনে এলেন পরিবহন দপ্তরের সচিব আলাপন বন্দোপাধ্যায়। আজ দুপুরে কুকরাহাটী জেটিঘাট সংলগ্ন নদীর পাড়ে ঘুরে দেখলেন আলাপনবাবু ও হলদিয়ার প্রশাসনিক কর্মকর্তাগন।
নদীর পাড়ে সাংবাদিক বৈঠকে আলাপনবাবু বলেন , কুকরাহাটী - রায়চক রো রো সার্ভিস চালু হলে কলিকাতার সঙ্গে হলদিয়ার যাতায়াতের সময় ও দূরত্ব কমে যাবে। একসঙ্গে ৪টি গাড়ি পারাপার হবে। প্রায় ৭০ কিমি দূরত্ব কমে যাবে। প্রসঙ্গটি বেঙ্গল সামিটে তোলা হবে।এই প্রকল্পে সঅ মিলিয়ে ২০ কোটি টাকা খরচ হবে। শীঘ্রই কাজ চালু হবে।
এছাড়া তিনি আরও বলেন যে রাজ্যে কোন বাঁশের অস্থায়ী জেটি থাকবে না। সব জেটি স্থায়ী করতে হবে। এরজন্য আর্থিক সহযোগিতা করবে রাজ্য সরকার।

No comments:
Post a Comment