নিজস্ব সংবাদদাতা: সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘীরে চাঞ্চল্য ছড়ালো
গাইঘাটার বড়া কৃষ্ণনগর এলাকায় । এলাকার রাস্তার পাশে আনুমানিক বছর তিরিশের ওই ব্যক্তির ক্ষত-বিক্ষত মৃতদেহ পরে থাকতে দেখে এলাকায় মানুষ । এরপর স্থানীয়রাই গাইঘাটা থানার পুলিশকে ফোন করে মৃতদেহের কথা জানায় ।পরে গাইঘাটা থানার পুলিশ এসে সকাল ৮টা নাগাদ নাম পরিচয় হিন ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে । মৃতদেহের মুখে, মাথায় ও শরীরে গভীর ক্ষত রয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে দাবি স্থানীয়দের । মৃতদেহের প্রায় ৫০ ফুট দুরে উদ্ধার একটি মোবাইল ও ডাইরি। ডাইরিতে পুলিশ বেশ কিছু নম্বর পেয়েছে, রয়েছে বাংলাদেশের কিছু ফোন নম্বর। ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দুরেই গাইঘাটার ঝাউডাঙা ও আঙরাইল সহ বেশ কয়েকটি সীমান্ত এলাকা রয়েছে তবে কি মৃত বাংলাদেশি বা মৃত্যুর পিছনে বাংলাদেশি বা পাচার যোগ রয়েছে তারও তদন্তে নেমেছে পুলিশ ।মৃতের নাম পরিচয় খোজার চেষ্টা চালাচ্ছে গাইঘাটা থানার পুলিশ । মৃতদেহ ময়না তদন্তের জন্য বনগাঁ মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।

No comments:
Post a Comment