টাকা ফেরত চাইতে গেলে মারধর প্রাক্তন রেলকর্মীর পরিবারকে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 November 2017

টাকা ফেরত চাইতে গেলে মারধর প্রাক্তন রেলকর্মীর পরিবারকে!


নিজস্ব সংবাদদাতা, হাবরা:
ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার বিড়া নবপল্লী এলাকার। প্রাক্তন রেল কর্মী তপন চৌধুরির স্ত্রী সন্ধ্যা চৌধুরি প্রতিবেশী নিলা বিশ্বাসের বিপদে পঞ্চাশ হাজার টাকা ধার দেন মাস তিনেক আগে। কয়েকদিন ধরে নিলার কাছে সেই টাকা চাইছিলেন সন্ধ্যা চৌধুরি। শনিবার সন্ধ্যায় নিলার কাছে টাকা চাইতে গেলে ধার নেওয়ার কথা অস্বীকার করে সে । তার পরেই বাগ বিতন্ডায় জড়িয়ে পরে দুই পরিবার। হটাৎ করে সন্ধ্যা দেবীর মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে নিলা বিশ্বাস এবং ঠেকাতে গেলে সন্ধ্যা দেবীর মেয়ে সোমা বিশ্বাস কেও মারধর করা হয়। এবং গলায় থাকা সোনার চেন ও নাকের গয়না কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করে। সন্ধ্যা চৌধুরির  মাথায় সেলাই পরে এবং মেয়ে সোমার ও মাথায় মুখে চোট লাগে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পরেছে চৌধুরি পরিবার। তদন্তে হাবড়া থানা। ।

No comments:

Post a Comment

Post Top Ad