বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল ৪৪ তম জুনিয়ার ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 December 2017

বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল ৪৪ তম জুনিয়ার ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ

ব্যান্ডের তালে, মার্চপাস্টের মধ্যে দিয়ে তুমুল উসাহ উদ্দীপনায় বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে সোমবার শুরু হল ৪৪ তম জুনিয়ার ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। রাজ্যের ক্রীড়ামন্ত্রী লক্ষীরতন শুক্লা বেলুন উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করলেও পরে উদ্বোধন করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। সংগঠকরা সময়মতো উদ্বোধনী পর্বের কাজ শুরু করতে না পারায় তিনি এদিনের মার্চপাস্টে সামান্য অংশ নিয়েই ফিরে চলে যান। যদিও যাবার আগে তিনি আয়োজকদের কাজের প্রশংসা করে যান। তিনি বলেন,শুধু বাংলা নয়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে যে ছেলেমেয়েরা এসেছে তাদের প্রতিভার প্রকাশ ঘটবে এই প্রতিযোগিতায়। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে ২৬ টি বালক ও ২৩ টি বালিকা টিম অংশ নিয়েছে। বালিকা বিভাগের সমস্ত খেলা অরবিন্দ স্টেডিয়ামে হলেও  বালক বিভাগের খেলাগুলি এই মাঠ ছাড়াও যথাক্রমে লোকো রেলওয়ে বিদ্যাপীঠ মাঠ,বোরহাট তরুণ সংঘ এবং শাঁখারীপুকুর অগ্রদূত সংঘের মাঠে অনুষ্ঠিত হবে বলে সংগঠকরা জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ মমতাজ সংঘমিত্রা, বিধায়িকা তথা প্রাক্তন বাস্কেটবলার নার্গিস বেগম,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নারান হাজরা চৌধুরী, পুরপতি পরিষদ সদস্য খোকন দাস, ভলিবল এ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সংগঠক কুলদীপ মালহোত্রা ও এন. রায়চৌধুরি, রাজ্য নেতৃত্ব ডি. মুখার্জী,অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত ক্রীড়াবিদ জি. শ্রীধরণ, বি ডি ভি এ্যাণ্ড বি এ-র সম্পাদক বনবিহারী যশ প্রমুখ।



No comments:

Post a Comment

Post Top Ad