ভিন রাজ্যের নাবালিকাকে অপহরন, এরাজ্যে গ্রেফতার অভিযুক্ত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 December 2017

ভিন রাজ্যের নাবালিকাকে অপহরন, এরাজ্যে গ্রেফতার অভিযুক্ত







ভিন রাজ্যের নাবালিকাকে অপহরণ গ্রেফতার এক। গ্রেফতার কমল হুসেন। গত 12 ই নভেম্বর আসাম থেকে বছর 17 এর ত্রিপুরার বাসিন্দা এক নাবালিকাকে অপহরণ করে কমল হুসেন নামক এক যুবক। ফোনের নেটওয়ার্ক খোঁজ করে আসামের হুদাই থানার পুলিশ জানতে পারেন মেয়েটিকে নিয়ে পশ্চিমবঙ্গেপ সল্টলেকের নাওভাঙ্গাতে রয়েছে কমল। বিধাননগর দক্ষিণ থানার সাথে যোগাযোগ করে আসাম পুলিশ এসে গতকাল রাতে সল্টলেকের সুকান্ত নগর নাওভাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে এবং অভিযুক্ত কমলকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। আসাম পুলিশ নাবালিকা সহ অভিযুক্তকে আসামে নিয়ে যাওয়ার জন্যে রিমান্ডের আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।




No comments:

Post a Comment

Post Top Ad