দমদম বিমানবন্দর থেকে ধৃত তিন বাংলাদেশি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 December 2017

দমদম বিমানবন্দর থেকে ধৃত তিন বাংলাদেশি



দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার হল তিন বাংলাদেশি। ধৃতরা বাংলাদেশের বাসিন্দা হলেও বিভিন্ন দালাল মাধ্যমে ভারতীয় পাসপোর্ট আদায় করে তারা। গত বেশ কিছুদিন ধরে বিমান বন্দরের অভিবাসন দপ্তর এই জাল চক্রের হদিস পেতে একাধিক বাংলাদেশি যাত্রীর উপর নজর চালায়। গতকালই দুবাই থেকে আসা দুই বাংলাদেশী ও কোলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার পথে মোট তিনজনকে আটক করে বিমানবন্দরের অভিবাসন দপ্তর। তাদেরকে দীর্ঘ সময় জেরার পরে বক্তব্যে একাধিক অসঙ্গতি পায়,  পরে তাদের কে এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতরা সীমা অরুণ নায়েক, অনুপ কুমার হরি, দেব রিন্টু পাল। পুলিশ সূত্রে খবর ধৃতদের বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad