রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ৯ টি হাতির একটি দল বাঁকুড়ায় ঢুকে পড়ে এই রবিবার ও সোমবার বিভিন্ন গ্রাম লাগোয়া ফসলের জমিতে অল্প বিস্তর ক্ষয়ক্ষতি করলেও এখনো পর্যন্ত হাতির দল গ্রামে ঢুকে পড়ার মতো ঘটনা ঘটেনি । প্রায় এক বছর পর আলু লাগানোর এই মরসুমে দলমার দাঁতাল দল বাঁকুড়ায় ঢুকে পড়ার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় । সব্ধরনের সতরকতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে বন দফতর ।
দলমা থেকে শয়ে শয়ে হাতি খাবারের খোঁজে বাঁকুড়ায় ঢুকে পড়ার ঘটনা প্রায় নৈমিত্তিক হয়ে উঠেছিল । হাতির তান্দবে প্রতি বছর লোকসান হত কোটি কোটি টাকার ফসল । প্রতি বছর বহু মানুষের প্রানও যেত হাতির হানায় । শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নড়েচড়ে বসে বনদফতর । বন কর্মীদের তৎপরতায় গত বছর রুখে দেওয়া সম্ভব হয় দলমার দাঁতাল দলকে । কিন্তু বছর ঘুরতেই ফের খাবারের খোঁজে বাঁকুড়ায় হাজির হল ৯ টি হাতির একটি দল। আলু লাগানোর এই মরসুমে হাতির দল বাঁকুড়ায় পৌঁছেই পুরানো করিডোর দিয়ে এগোতে জয় শুরু করেছে দলটি । গতিপথে ফলসলের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতিও চালাচ্ছে হাতির দল ।

No comments:
Post a Comment