ফের বাইক দুর্ঘটনায় মৃত ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 December 2017

ফের বাইক দুর্ঘটনায় মৃত ২


 বাইক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুইজন, আহত দুই। ঘটনাটি ঘটেছে,শনিবার রাতে বৈষ্ণবনগর থানার পঞ্চুমোর এলাকায়। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম,মদন মন্ডল(২৫) বাড়ি কালিয়াচক থানার সুখলালটোলা এলাকায় এবং দশমী  মন্ডল(৪৫) বাড়ি বৈষ্ণবনগর থানার মহজনটোলা গ্রামে। আহত মলয় মন্ডল(৫০) এবং সিতারাম মন্ডল(২৪) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
      জানাগেছে,বৈষ্ণবনগর থানার মির্জাপুরে একটি মোটর বাইকে চেপে মনসা গান শুনতে যাচ্ছিলেন, মদন মন্ডল এবং সিতারাম মন্ডল। অন্যদিকে গান শুনে ভুটভুটি চেপে বাড়ি ফিড়ছিলেন,দশমী  মন্ডল এবং তার স্বামী মলয় মন্ডল। শনিবার রাতে হঠাৎ মাটর বাইক এবং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ বাধে। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। কিছুক্ষন চিকিৎসা চলার পর মৃত্যু হয় দুইজনের। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তে পুলিশ। 

No comments:

Post a Comment

Post Top Ad