আটটি চোরাই বাইক উদ্ধার!দেখুন আপনার বাইকটি নয়ত? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 December 2017

আটটি চোরাই বাইক উদ্ধার!দেখুন আপনার বাইকটি নয়ত?


গৌরব দেবনাথ, অশোকনগরঃ উত্তর চব্বিশ পরগনায় সাফল্যে নজির গড়লো অশোকনগর থানা।  তরল মাদক সহো, আটটি নাম্বার হীন চোরাই বাইক,পাচার করার আগেই গ্রেফতার  অভিযুক্ত।
বড়োসড়ো সাফল্য পেল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা। চলতি মাসের ৬ তারিখ গোপন সুত্রে খবর পেয়ে অশোকনগর মাটিয়া এলাকা থেকে সাত লিটার তরল মাদক কোডাইন মিক্সচার সহ গ্রেফতার  করে সিজানুল গাজী কে। ৭ তারিখ অভিযুক্ত  কে বারাসাত আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেপাজতে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশ হেপাজতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের চোঁখ চরকগাছ। তদন্তকারী অফিসার  জানতে পারে অভিযুক্ত  বাইক চুরি পাচারের সাথে যুক্ত। 
সেইমতো সিজানুল গাজীকে সাথে নিয়ে শনিবার রাতে  মাটিয়া এলাকায় গোপন ডেরায় হানা দেয় পুলিশ। ডেরা থেকে উদ্ধার হয় নাম্বার হীন আটটি মোটর বাইক।

এই মোটর বাইক চুরি আর পাচারের সাথে আর কে কে যুক্ত আছে এবং এই চক্রের মূল পান্ডার খোঁজ চালাচ্ছে পুলিশ। এছাড়া তদন্ত করে দেখছে আন্তরাজ্য পাচারের সাথে যোগাযোগ আছে কিনা।
অশোকনগর থানার এই সাফল্যে স্বভাবত খুশি  অশোকনগরের আপামর বাসী।

No comments:

Post a Comment

Post Top Ad