রাহুল থিওরিতেই গুজরাট ভোটে গেরুয়া শিবিরের কানের পাশে দাঁড়াল কংগ্রেস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 18 December 2017

রাহুল থিওরিতেই গুজরাট ভোটে গেরুয়া শিবিরের কানের পাশে দাঁড়াল কংগ্রেস




রাহুল থিওরিতেই গুজরাট ভোটে গেরুয়া শিবিরের কানের পাশে দাঁড়াল কংগ্রেস।
ক্ষমতায় টিকে গেল  বিজেপির।  বিজেপির দীর্ঘদিনের শরিক শিবসেনা  দলের মুখপত্র সামনায় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে লিখেছেন , গুজরাটে ফল যাই হোক না কেন, দেশ চিনতে পেরেছে নতুন রাহুল গান্ধীকে। প্রধানমন্ত্রীর নাম না করে তাঁর বার্তা, যারা মূর্খ তারা এতদিন বলে এসেছেন দেশে কিছুই হয়নি। তিনি নিজে করে দেখাতে চেয়েছিলেন। কিন্তু তাঁর জমানায় কী হচ্ছে তা দেশবাসী ধরতে পেরেছেন।
তবে রাহুলকে নম্বর দিলেও উদ্ধব মনে করেন, কংগ্রেস সভাপতিকে আরও পরিশ্রম করতে হবে। পাশাপাশি উদ্ধবের বার্তা রাহুলকে খাটো করে দেখার ফল কিন্তু ভাল হবে না। গুজরাটের মতো শক্ত জমিতে রাহুল চ্যালেঞ্জটা নিয়েছিলেন। চোখে চোখ রেখে কথা বলেছেন। তাঁর এই মানসিকতা দলকে বদলে দেওয়ার পক্ষে যথেষ্ট। কংগ্রেসের বিরোধী শিবিরে থেকেও কেন রাহুলের প্রতি এই মন্তব্য। এর ব্যাখ্যায় উদ্ধব লেখেন, দুই দলের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে। তবে দেশের জন্য রাহুল কিছু করলে শিবসেনা অভিনন্দন জানাবে। তবে দেশের একটা বড় অংশের কাছে রাহুলের গ্রহণযোগ্যতা এখনও নেই বলে উদ্ধব মনে করেন।

No comments:

Post a Comment

Post Top Ad