নিজস্ব সংবাদ দাতা, হাসনাবাদ ঃ হাসনাবাদ থানার উদ্যোগে রক্তদান শিবির এর আয়োজন। এদিন সকাল দশটা থেকে রক্তদান শিবির এর অনুষ্ঠান শুরু হয় হাসনাবাদ থানা সংলগ্ন ময়দানে। উপস্থিত ছিলেন টাকী পৌরসভার উপপৌরপ্রধান আজিজুল ইসলাম, প্রাক্তন কাউন্সিলর সুনীল রায়, আমলানি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ধনঞ্জয় দাশ, প্রশাসনিক আধিকারিক মৃনাল কান্তি পাল ও দিলীপ কুমার দে সহ আরও অনেকে। উপপৌরপ্রধান আজিজুল ইসলাম বলেন আমাদের সব মানুষ এর রক্তের রং লাল, তাই মানুষের ভেদাভেদ থেকে প্রত্যেককে দুরে থাকার অনুরোধ করেন। একের বিপদে অন্যকে ঝাপিয়ে পরার বিধান দেন। প্রশাসনের তরফ থেকে এই রক্তদান শিবিরকে সাধুবাদ জানায় সাধারন জনগণ।
Post Top Ad
Wednesday, 13 December 2017
পুলিশের উদ্যোগে রক্তদান শিবির হাসনাবাদে
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment