শহরজোড়া সিসিটিভি, তাও চুরি সংখ্যা কমছে না হাবড়াতে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

শহরজোড়া সিসিটিভি, তাও চুরি সংখ্যা কমছে না হাবড়াতে!


গৌরব দেবনাথ,হাবড়া:  ১৪১টি সিসিটিভি মোড়া হাবড়া শহরে থানা থেকে হাফ কিলোমিটার দুরত্বে দুঃসাহসিক চুরি,,প্রক্তন বিদ্যুৎ দপ্তরের কর্মীর বাড়িতে।
কিছুদিন আগেই হাবড়া থানা এবং পৌরসভার পক্ষ থেকে হাবড়া পৌর এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। তা সত্বেও থানা থেকে হাফ কিলোমিটার দুরে জিরাট রোড সংলগ্ন হিমাংশু ঘোষ সরনী এলাকায় প্রাক্তন বিদ্যুৎ দপ্তরের কর্মী অলোক কুমার ভট্টাচার্যের বাড়িতে দুঃসাহসিক চুরি। বুধবার সকাল সাতটা নাগাদ ঘুম থেকে উঠে মনিং ওয়ার্কে গিয়েছিলেন ফিরে এসে দেখে ঘরের তালা ভেঙে আলমারি খুলি তার পেন্সিয়ানের টাকা সহো প্রায় পনেরো হাজার টাকা এবং দশ বড়ি সোনা, আটটি আংটি নয় জোড়া কানের দুই তিনটে সোনার চেন একটি মঙ্গল সূত্র  নগদ টাকা সহো প্রায় চার লক্ষ টাকার জিনিস  খোয়া যায় বাড়ি থেকে।

 বাড়ির নিচের তলায় একটি ঘরে অলোকবাবু থাকতেন এবং আরেকটি ঘরে তার স্ত্রী থাকতেন। দোতালায় ছেলে বৌমা এবং মেয়েরা থাকেন। সাত সকালে এরকম চুরির ঘটনায় ওই পরিবারের লোকজন আতঙ্কিত । ঘটনার খবর পেয়ে সাথে সাথে হাবড়া থানার পুলিশ গিয়ে তদন্তে নামে। এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারন মানুষ। তদন্তে হাবড়া থানা।

No comments:

Post a Comment

Post Top Ad