সিজার করাতে নার্সিং হোম যাওয়ার পথে যশহর রোডে ভ্যানের ওপর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল এক গৃহবধু। কখনো মাঝ আকাশে কখনো বা বাস ট্রেনে শোনা গেছে শিশু জন্ম দেওয়ার ঘটনা। কিন্তুু হাবড়ার ঘটনা বিরল। শনিবার দুপুর আড়াইটে নাগাদ গোবরডাঙা বালুনি এলাকার গৃহবধু তানিয়া বিবি প্রসববেদনা নিয়ে হাবড়া হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। ডাক্তার দেখে সাথে সাথে ভর্তি নিয়ে নেয় এবং পরিবারের লোকজনকে দায়িত্বে থাকা ডাক্তার বাবু জানিয়ে দেন রাত আটটা নাগাদ ডেলিভারি হবে। এবং রোগীর অবস্থা দেখে জানান নর্মাল ডেলিভারি হবে। পরিবারের লোকের মুখে ডাক্তার বাবুর এই কথা এবং পাশের বেডে থাকা এক মহিলার মুখে শেলাইয়ের ব্যথা এই সমস্ত শুনে তানিয়া বিবি আর নর্মাল ডেলিভারি করাতে রাজি হয়না। তারপরেই সন্ধ্যা নাগাদ পরিবারের লোকজন ঠিক করে হাবড়া যশহর রোডের কাছে একটি বেসরকারি নার্সিংহোমে সিজার করাবে সেই মতো রাত আটটা নাগাদ রোগীকে ছুটি করিয়ে হাসপাতাল থেকে পাঁচ শো মিটার দুরে নার্সিংহোম হওয়াতে একটি ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় যশহর রোডেই ভ্যানের ওপর ওই গৃহবধু একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন কাকিমা, আল্লাদি বিবির উপস্থিতিতে। পরে আবার হাবড়া হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। এই মহুর্তে শিশু ও মা দুইজন সুস্থ আছে বলে জানিয়েছেন ডাক্তার । এই ঘটনায় আনন্দে মাতোয়ারা পরিবারের লোকজন। এবং উৎসাহী মানষের ভির পড়ে যায় হাসপাতালে।
Post Top Ad
Saturday, 16 December 2017
হাসপাতালের পথে ভ্যানেই জন্ম নিল শিশুকন্যা
Tags
# Latest News
# Top News
# West Bengal
About Suman Roy
West Bengal
Labels:
Latest News,
Top News,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment