সারা পৃথিবীর সাথে পশ্চিমবঙ্গবাসীও পালন করছে প্রভু যীশুর জন্মদিন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 25 December 2017

সারা পৃথিবীর সাথে পশ্চিমবঙ্গবাসীও পালন করছে প্রভু যীশুর জন্মদিন

প্রভু যীশুর জন্মদিন-উপলক্ষে সারা পৃথিবীর সাথে পশ্চিমবঙ্গবাসীও চার্চে রাত বারোটা থেকে সমস্ত খীষ্ট ধর্মের পুরুষ নারী পুরুষ ও শিশুরা সারিবদ্ধ ভাবে প্রভুর প্রার্থনা করেন।
 ক্রিসমাস ইভের মিডনাইট মাসের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন চার্চে চলছে ক্রিসমাসের বিশেষ প্রার্থনা। প্রার্থনায় যোগ দেন ধর্মপ্রাণ ক্রিশ্চানরা। রবিবার সেইন্ট পলস্‌ ক্যাথিড্রালে মিডনাইট মাসে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার সকাল থেকেই ক্যাথিড্রাল, পার্ক স্ট্রিট, বো ব্যারাকে জনতার উপচে পড়া ভিড়।

এদিন সকাল থেকে প্রার্থনায় অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ রাজ্যের সমস্ত জেলার মানুষ এই পবিত্র দিনে চার্চে মোমবাতি জ্বেলে প্রভু যীশুর প্রতি শ্রদ্ধা জানান । প্রভুর ছোট থেকে বড়ো হওয়া পুতুলের মাধ্যমে সাজিয়ে দর্শকের  মন জয় করেছে।  সমস্ত ছোট শিশু দের নতুন বস্ত্র দান থেকে নানা ধরনের সামাজিক কাজ করেন অসংখ্য মানুষ।কামারপুকুর রামকৃষ্ণ মঠে ভগবান যীশুকে স্মরণ করে রবিবার সন্ধ্যায় এক বিশেষ প্রার্থনা সভা করা হয়।এদিন মঠে পার্থনা গৃহ সাজানো হয়। নানান ধরনের কেক,বিভিন্ন ধরনের ফল মিষ্টান্ন সহ ফলের জুস সরবত প্রভুর সামনে সাজানো হয়।  সন্ধ্যায় এই অনুষ্ঠানে ভিড় উপচে পড়ে। প্রচুর ভক্তের সমাগম হয়।গোটা মিশন ও মঠ চত্বরকে আলোর রোশনাইয়ে সেজে ওঠে।

No comments:

Post a Comment

Post Top Ad