মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেন তা পরিষ্কার বললেন বিজেপি রাজ্য নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় সরকারের ২টাকার চাল দেওয়া থেকে শুরু করে যত উদ্যোগ রয়েছে সব দিদি তথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে চালায় এমনটাই দাবি জয়ের। এছাড়াও তিনি জিডি বিড়লা ইংরেজি মাধ্যম স্কুলে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের কথা টেনে জয় বন্দ্যোপাধ্যায় দায়ী করছেন সরকারকে। তাঁর বক্তব্য তৃণমূল সরকারের রাজত্বের কারণে এই ধরনের নোংরা ঘটনা ঘটছে। আর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, তাঁর দায়িত্ব থেকে সরে আসতে কারণ তিনি তাঁর ভুড়ি নিয়েই নড়তে পারে না ফলে শিক্ষা সামলাবে কিভাবে! তাই তিনি বলেন, যাতে সেই পদ থেকে সরে যায় এবং সমস্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়। তাহলে শিক্ষাব্যবস্থা উন্নত মানের হবে বলে দৃঢ় বিশ্বাস জয়বাবুর।
পাশাপাশি জয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একহাত নিয়ে বলেন, বিভিন্ন সময়ে রাহুল গান্ধী বিভিন্ন মন্দিরে পুজো দিচ্ছেন।ইউরোপের নানা চার্চে যাচ্ছেন। এছাড়াও তাঁর জাত নিয়ে প্রশ্ন করেন জয়বাবু। তিনি মুখ্যমন্ত্রীর নাম না করে বলেন তাদের দোসর তৃণমূল নেত্রী বিভিন্ন সময়ে নামাজ পড়ছেন, রোজা রাখছেন। আসলে এদের জাতটা কি?সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মগুরু ত্বহা সিদ্দিকীর নাম নিয়ে বলেন মিথ্যে পুজো, মিথ্যে রোজা করে, ভরা পেটে ইফতেয়ার করা মানুষ আর দেখতে চায় না। দিদির এই সব মিথ্যাচার দেখে সংখ্যাগুরুরা সড়ে গিয়েছিল। এখন এই সব দেখে সংখ্যালঘুরাও আস্তে আস্তে তার পাশ থেকে সড়ে যাচ্ছে।
No comments:
Post a Comment