স্কুল ছাত্রীর পর এবার যৌন নির্যাতনের শিকার কলেজ ছাত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 December 2017

স্কুল ছাত্রীর পর এবার যৌন নির্যাতনের শিকার কলেজ ছাত্রী

শুক্রবার যাদবপুরের জিডি বিড়লা স্কুলে চার বছরের এক শিশুর যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে গ্রেফতার করা হয় দুই শিক্ষককে।একদিন না যেতে না যেতে যৌন নির্যাতনের অভিযোগে কলেজ যাওয়া বন্ধ করলো এক ছাত্রী। অভিযোগ, কলেজেরই এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ে। কলেজের বোটানী বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রীর অভিযোগ।সেই বিভাগেরই প্রধান রাজনারায়ণ রায় বাড়িতে প্রাইভেট টিউশনে ও  কলেজে প্র্যাকটিক্যাল ল্যাবে নানা কারণ দেখিয়ে আটকে রেখে কুপ্রস্তাব দেয়। বাধ্য হয়ে কলেজ যাওয়া বন্ধ করলে ফোন ও হোয়াটস অ্যাপের মাধ্যমে নানা হুমকির সুরে কুপ্রস্তাব দিতে শুরু করেন।মানসিক চাপে অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি পরিবারের সদস্যদের গোচরে আসে।  পরিবারের পক্ষ থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানানো হয়।কলেজের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়ার পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।যদিও অভিযুক্ত অধ্যাপক সমস্ত ঘটনার কথা অস্বীকার করে চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন।কলেজের অধ্যক্ষ বলেন অভিযোগ পেয়েছি।

No comments:

Post a Comment

Post Top Ad