সিভিক পুলিশের তৎপরতায় ধৃত দুই পাচারকারী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 December 2017

সিভিক পুলিশের তৎপরতায় ধৃত দুই পাচারকারী




সিভিক পুলিশের তৎপরতায় ধৃত  দুই গরু পাচারকারী।জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর বেলা নিজের গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে স্থম্ভিত হন লাউদোহার পানসিউলি গ্রামের উপর ডাঙ্গাল পাড়ার সনাতন বাওরি। পেশায় চাষী । দেখেন তার গোয়াল ঘরে থেকে তার দুটি বলদ গরু নেই । যার আনুমানিক বাজার মূল্য ৬০৭০হাজার টাকা । এখন  মাঠ থেকে ধান তোলার সময় ।  এঅবস্থায় বলদ গরু না থাকলে চরম সমস্যা । সঙ্গে সঙ্গে সনাতন বাওরি স্থানীয় এক সিভিক পুলিস কে জানায় ব্যপারটা । লাউদোহার ফরিদপুর থানার সিভিক ভলেন্টিয়ার দেবাসিস মন্ডল ও তার সহকর্মীরা ততপরতার সাথে খুঁজে বেরিয়ে পরে আজ সকাল 6টা  নাগাদ । শেষমেষ খোঁজ মেলে তিন জন ব্যক্তি  গরু পাচার করার উদ্দ্যেশে পান্ডবেস্বরের খোট্টাডিহি গ্রামের দিকে গিয়েছে । সঙ্গে সঙ্গে পান্ডবেস্বর পুলিসের সাহায্য নিয়ে গরু সমেত দুই গরু পাচার কারীকে আটক করে ।  দুই জন ধরা পড়লেও একজন পাচারকারী পলাতক । দুই গরু পাচার কারীকে পান্ডবেস্বর থানা আটক করে ও গরু গুলি লাউদোহার সিভিক পুলিশের হাতে তুলে দেওয়া হয় । লাউদোহার ফরিদপুর থানা থেকে গরুর মালিককে ডেকে তার হাতে বলদ গরুগুলো দিয়ে দেওয়া হয় ।

No comments:

Post a Comment

Post Top Ad