বিকাশ সিং এর দুর্নীতির প্রমাণ দিন, চ্যালেঞ্জ দিলীপ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 December 2017

বিকাশ সিং এর দুর্নীতির প্রমাণ দিন, চ্যালেঞ্জ দিলীপ


নিজস্ব সংবাদদাতাঃ  বসিরহাট বিজেপির দলীয় রাজনীতিতে দু দিন ধরে সরগরম দলীয় অন্দরমহলে। কাল বসিরহাটে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভায় বিক্ষিপ্ত গন্ডগোলের পর আজ হিঙ্গলগঞ্জের কর্মী সম্মেলনে পুনরায় গন্ডগোল বাধায় একদল কর্মী সমর্থকরা। সিবিআই ক্লিনচিট দিয়েছেন বিকাশ সিং কে, বললেন দিলীপ ঘোষ।
সব জল্পনার অবসান ঘটিয়ে এদিন বলেন, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ শিং এর দুর্নিতির অভিযোগের প্রমাণ দিন সরাসরি এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন এই বিষয়টি নিয়ে শাসক দল তৃনমূল কংগ্রেস সি বি আই তদন্ত করেছিলেন সেখানেও ক্লিনচিট দেওয়া হয়েছে বিকাশ শিং কে। এভাবে কেউ আটকাতে পারবে না বিজেপি কে। যেখানেই কেউ ভালো কাজ করছেন সেখানেই কেস দেওয়া হচ্ছে, শারিরীক  ভাবে নিগৃহীত করা হচ্ছে বিজেপি কর্মিদের। বিক্ষোভককারীদের সম্বন্ধে বলেন তারা দলের পুরানো কর্মি আমার সাথে তারা কথা বলতে এসেছিলেন। আগামী দিনে সবাই এক হয়ে পঞ্চায়েত ভোটে কাজ করবেন।

No comments:

Post a Comment

Post Top Ad