গজের ধাক্কায় মৃত এক প্রৌঢ়া। মঙ্গলবার মধ্যরাতে নয়াগ্রামের ঝগড়ি গ্রামের ১০ নং অঞ্চলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।মৃতের নাম সুবর্ন চন্দ (৮০)।
জানা গিয়েছে, এদিন উড়িষ্যার দিক থেকে ৭০ টি হাতির দল ঢুকেপরে নয়াগ্রামে। গ্রামের সব বাড়িতেই গোলা ভরা ধান। সেই লোভেই সীমান্ত গ্রাম বালিগেরিয়াতে রাতে ধান খেতে ঢোকে। ঝগড়ি গ্রামে ব্যাপক ক্ষতি করে ধানের। ভয়ে গ্রাম বাসীরা মাঠের দিকে পালিয়ে যায়। তবে ওই প্রৌঢ়া সুবর্ণ চন্দ্র বাড়ির ভেতরে ছিলেন চিৎকার শুনে বারির বাইরে বেরিয়ে এলে হাতির সামনে পড়ে যান। তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় হাতি। হাতির ধাক্কায় ছিটকে পরেন ওই বৃদ্ধা। মাথায় অাঘাত পেয়ে মারা যান ঘটনা স্থলে। পরে হাতি চলে গেলে স্থানীয় ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।বুধবার সকালে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment