জিডি বিড়লার নির্যাতিতা স্কুল ছাত্রীকে নিয়ে যা বললেন বিজেপি নেতা জয় ব্যানার্জী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 December 2017

জিডি বিড়লার নির্যাতিতা স্কুল ছাত্রীকে নিয়ে যা বললেন বিজেপি নেতা জয় ব্যানার্জী


জিডি বিড়লা স্কুল ছাত্রীর নির্মম কান্ড নিয়ে প্রতিবাদে সরব গোটা রাজনৈতিক মহল। এ প্রসঙ্গে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, নির্যাতিতা ওই চার বছরের শিশুর সঙ্গে এরকম এক নির্মম দুর্ঘটনা ঘটার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।কারণ তিনি এমন একজনকে শিক্ষামন্ত্রী করেছেন যার নড়তে চড়তেই ১০০ দিন লাগে।তিনি শিক্ষার বিষয় দেখবেন কি? জয় বলেন, জিডি বিড়লা স্কুলকে ঠিকভাবে পরিচালনা করুন নয়ত বিজেপিকে দিয়ে দিন। কারণ ওই স্কুলে বাচ্চাদের কেরিয়ার, পড়াশোনা নির্ভর করছে, তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। ফলে তা নষ্ট করা যাবে না। আর যদি মুখ্যমন্ত্রী তার দায়িত্ব নিতে না পারে তাহলে কেন্দ্রীয় সরকারকে দিয়ে দিক তারা পরিচালনা করবেন।তখন শিক্ষা উন্নয়ন কাকে বলে দেখা যাবে!

প্রসঙ্গত দীর্ঘ কয়েক মাস ধরে শিশুর গোপনাঙ্গে আঙুল ঢুকিয়ে দিনের পর দিন ধরে যৌন নির্যাতন চালাতো পিটির দুই শিক্ষক। তবে শুক্রবার  শিশুর স্কুল ড্রেসে রক্তের ছাপ দেখেই সন্দেহ হয় বাড়ির লোকের। ফলে জানাজানি হয় পুরো ঘটনা। আর তারপরই  যাদবপুরের নামকরা জিডি বিড়লা স্কুল ঘিরে  শুরু হয় বিক্ষোভ।। গ্রেপ্তার করা হয় ওই দুই শিক্ষক নামে পিশাচদের। অন্যদিকে ফেসবুকে অভিযুক্তদের ফাঁসী, কঠিন থেকে কঠিমতম শাস্তির দাবিতে একের পর এক স্টাটাস দিচ্ছে সাধারণ মানুষরা। আদৌও কি শাস্তি হয় তা দেখার প্রতীক্ষায় জনগণ সহ শিশুর পরিবারের। 

No comments:

Post a Comment

Post Top Ad