মায়ের কারণে মেয়ে কেন আত্মঘাতী হল? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 December 2017

মায়ের কারণে মেয়ে কেন আত্মঘাতী হল?


শুক্রবার বিকালে খেলতে গিয়েছিল আর খেলতে গিয়ে বাড়ি ফিরতে দেরি হওয়ার জেরে মা বকা বকি করে। এর কারণেই শনিবার সকালে অভিমানে আত্মঘাতী হলেন এক স্কুল ছাত্রী। নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।এদিন সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রুপপুর হাবলিপাড়া এলাকায়।মৃত ছাত্রীর নাম শ্রাবণী দলুই (১৮)। পরিবারের সদস্যরা জানান মা পরিচারিকার কাজ করে শনিবার সকালে মা বাড়ি থেকে বেরিয়ে গেলে বাড়িতে এক থাকার সুবাদে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শ্রাবণী দলুই। পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় দেখতে পান ঘরের মধ্যে ঝুলছে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কান্দি থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad