ব্যারাকপুরে নিবেদিতার মুর্তি উন্মোচনে রাজ্যপাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 December 2017

ব্যারাকপুরে নিবেদিতার মুর্তি উন্মোচনে রাজ্যপাল

https://youtu.be/ivGiDqqo-Wk





বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠের দ্বারা পরিচালিত নিবেদিতা বিদ্যাপীঠের ১৫০ তম জন্ম শতবার্ষিকী ও সারদা মায়ের জন্ম তিথির অনুষ্ঠানে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী।অনুষ্ঠানে উপস্থিতছিলেন এই মঠের সভাপতি বিচারপতি অজিত কুমার নায়েক ও অনান্য সাধু ও মহারাজেরা।ভগ্নি নিবেদিতার আবক্ষ  মূর্তি উন্মোচন করেন রাজ্যপাল।বক্তব্য রাখতে গিয়ে নিবেদিতার জীবনের আদর্শ বর্ণনা করেন।তার নীতি আদর্শ আজকের দিনেও প্রাসঙ্গিক। নারীদের আরও উন্নতি সাধন করতে, তাদের উন্নতিতেই দেশের ও দশের উন্নতি।


সিস্টার নিবেদিতার জীবন ভারতের মানুষের কল্যাণে নিয়োজিত করেছিলেন নিবেদিতা ভারতের মহিলা শিক্ষার প্রতি বেশী দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন একটা দেশ কখনোই এগোতে পারে না মহিলাদের শিক্ষা ছাড়া। নারীরাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে উন্নতির দিকে। ছাত্র ছাত্রীদের উচিত নিবেদিতার আদর্শ কে অনুসরণ করা। আজ বারাকপুরের রামকৃষ্ণ মিশনের নিবেদিতা বিদ্যানিকেতনের নিবেদিতার একটি মূর্তি উন্মোচন করতে এসে একথা বলেন।

No comments:

Post a Comment

Post Top Ad