বিজেপির রাজ্য কমিটি যখন ছাই চাঁপা কোন্দলে ব্যস্ত তখন জয় মজে আছেন আক্রমণে। বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিষ দাঁত ভেঙে ফেলবে বলে জানিয়েছেন বিজেপির ম্যাচো হিরো জয় বন্দ্যোপাধ্যায় ।
জয় বন্দোপাধ্যায় ও চাঁচাছোলা ভাষায় বলেন, তৃণমূল কর্মীরা যদি গুন্ডামি করে তারাও ছেড়ে কথা বলবে না।
কাঁকসা মানিকারা গ্ৰামে শুক্রবার বিকেলে বিজেপির সভায় প্রধান বক্তা ছিলেন জয় বন্দোপাধ্যায় (রাজ্য নেতা )ও সায়ন্তন বসু ( রাজ্য সাধারণ সম্পাদক) । এই অনুষ্ঠানে বেশ কয়েক শো মানুষ বিজেপিতে যোগদান করেন। সামনে পঞ্চায়েত ভোট কর্মী সমর্থক বাড়াবার জন্য অভিষেক বন্দোপাধ্যায়ের বেশ কিছু দূর্নীতি তুলে ধরেন সায়ন্তন বসু । আসানসোল দূর্গাপুর থেকে ১৮-২২ কোটি টাকা তোলা নিয়ে যায় অভিযোগ করে বিজেপি।

No comments:
Post a Comment