শুক্রবার যাদবপুরের জিডি বিড়লা ইংরেজি মাধ্যম স্কুলের নার্সারির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে স্কুলেরই দুই পিটি শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাঁদের।
শনিবার সকালে ওই পড়ুয়ার বাড়িতে যান লকেট চট্টোপাধ্যায়। সেখানে ওই ছাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন তাঁরা। প্রয়োজনে ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করানো হবে বলে আশ্বাস দেওয়া হয়। আইনি সাহায্যও করা হবে বলে জানিয়েছেন লকেট।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, “স্কুলের প্রিন্সিপ্যাল তথ্য গোপন করছেন। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। স্কুলের ডিরেক্টরকেও গ্রেপ্তার করা দরকার। পুলিশের তদন্তে গাফিলতি রয়েছে।”
প্রসঙ্গত শুক্রবার চার বছরের এক শিশুকে খেলার দুই শিক্ষক অভিষেক রায়, মহ: মজিউদ্দিন ওই ছাত্রীকে নিয়ে শৌচালয়ে ঢুকে যৌনাঙ্গে আঙুল ঢুকিয়ে পর্ণ দেখায় দিনের পর দিন। তবে এদিন শিশুর স্কুল ড্রেসে রক্তের ছাপ দেখায় সন্দেহ হয় অভিভাবকের। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সব খুলে বলেন এবং তাদের যাদবপুর থানায় অভিযোগ দায়ের করতে বলেন। এরপরই বিক্ষোভ শুরু হয় যাদবপুরের নামকরা জিডি বিড়লা স্কুল ঘিরে। রাতভর চলে বিক্ষোভ, ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে।আহত হয় অনেক অভিভাবকরা।
No comments:
Post a Comment