অনুব্রতর মুখ আটকাতে যা যা বললেন মুখ্যমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 December 2017

অনুব্রতর মুখ আটকাতে যা যা বললেন মুখ্যমন্ত্রী


অনুব্রত মন্ডলের একের পর এক বিস্ফোরক মন্তব্যে আটকাতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।তিনি বলেন,ওরা(বিজেপি) বাজে কথা বলছে বলে আমরা যেন বাজে কথা না বলি। বিজেপি যে কালচারে কথা বলে তৃণমূলের সেই কালচার নয়। এই কালচার আমরা পছন্দ করি না। আমরা রাজনৈতিকভাবে লড়ব। প্রশাসনিকভাবে লড়ব। মানুষকে বাঁচাব। ওদের বিরোধিতা করতে গিয়ে আরেকটা বাজে কথা বলব না। আমি কেষ্টকে শেষবারের মতো আজ বলে দিচ্ছি ওর মুখে যেন বাজে কথা আর না শুনি। আমার কাছে ভাষার অভাব নেই। আমরা অন্য ভাষায় কথা বলব।

প্রসঙ্গত দিনের পর দিন ধরে বীরভূমের দাপুটে শাসক নেতা অনুব্রত মন্ডল বিস্ফোরক মন্তব্য করে চলেছেন,কখনও তিনি পুলিশ আধিকারীকের সামনে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন,আবার কখনও সভায় দাঁড়িয়ে চোখ উপড়ে নেওয়ার নিদান জারি করেন।এরপর রবিবার তিনি বিরোধী দল বিজেপি নেতাদের পুড়িয়ে মেরে ফেলার হুংকার সভায় দাঁড়িয়ে নির্দ্বিধায় দিয়ে গেলেন।কোনো ভয়ডর নেই।এমনই মনে হয় তাঁর রাজত্বে সব কিছু সম্ভব।না আছে প্রশাসনের ভয়,না আছে পদত্যাগের ভয়।কারণ তিনি রাজ্য সরকারেরই এক অংশ।আর এর প্রতিবাদে অনুব্রত মন্ডলকে নিয়ে সমালোচনার ঝড় বিভিন্ন রাজনৈতিক মহলে।বিরোধী দল নেতারা কেউ কেউ বলছেন হাতে চুরি পড়ে রয়েছি আমরা?আবার কেউ কেউ বলছেন সবই দিদির যুগ,সব সম্ভব।তবে অনুব্রত মন্ডলের এ হেন আচরণকে কেন্দ্র করে জল্পনা কল্পনা করা হচ্ছে উপরিমহলে,এমনটাই সূত্রের খবর।
যদিও তা জানতে বাকি নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলে আগে থেকেই কেষ্টকে আটকাতে ব্যস্ত তিনি।   



No comments:

Post a Comment

Post Top Ad