চাঁদনী,দিঘা: নুলিয়াদের তৎপরতায় দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া এক মাঝ বয়সী যুবক উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বর থেকে দিঘায় শুরু হয়েছে বিচ ফেস্টিভ্যাল। সেই কারনে দিঘায় পর্যটকের সংখ্যা অনেকগুন বেড়ে গিয়েছে।বিচ ফেস্টিভ্যালের আনন্দ উপভোগের পাশাপাশি দিঘার সমুদ্রে স্নান করার মজা নিতে পিছ পা হয়নি পর্যটকরা।শুক্রবার দুপুরে নিউ দিঘার ক্ষনিকা ঘাটে স্নান করতে নেমে মাঝ সমুদ্রে তলিয়ে যেতে দেখে কর্মরত নুলিয়া ও পুলিশ। তাদের চেষ্টায় সমুদ্রে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে তারা। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। আহত পর্যটকের নাম অর্ধেন্দু মন্ডল। বাড়ি মুর্শিদাবাদ। এদিন দুপুরে বন্ধদের সাথে স্নান করতে নেমে সমুদ্রে ঢেউয়ে তলিয়ে যেতে থাকে। তা দেখেই নুলিয়ারা উদ্ধার করে।
দিঘা থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যায় জানান, দিঘায় বিচ ফেস্টিভ্যালের কারনে দিঘায় পর্যটকদের ভীড় জমে উঠেছে। আজ দুপুরে এক পর্যটক সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যেতে দেখে আমাদের পুলিশ ও নুলিয়ারা তাকে উদ্ধার করে।বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

No comments:
Post a Comment