জমি বিবাদের জেরে ছেলের হাতে খুন বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদের কুলবাড়িয়া আদিবাসী পাড়া এলাকায় । জানা যায়, মঙ্গলবার জমি নিয়ে বাবা নারান পাহাড়িয়া ও ছেলে মোহন পাহাড়িয়ার মধ্যে বচসা বাধে । ছেলে লাঠি নিয়ে চড়াও হয়ে বাবাকে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নারান পাহাড়িয়ার, বয়স ৫৫। ঘটনার পর থেকেই পলাতক ছেলে । ঘটনাস্থলে দৌলতাবাদ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠায়। ছেলের তল্লাশি চালাচ্ছে পুলিশ।

No comments:
Post a Comment