কেন্দ্রের তালাক বিল মুসলিম নারী ও শরীয়া বিরোধী , দাবি মুসলিম পার্সোনাল ল’বোর্ডের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 December 2017

কেন্দ্রের তালাক বিল মুসলিম নারী ও শরীয়া বিরোধী , দাবি মুসলিম পার্সোনাল ল’বোর্ডের

মাওলানা ওয়ালি রহমানি
তালাক সংক্রান্ত যে বিল কেন্দ্রীয় সরকার সংসদে পেশ করতে যাচ্ছে তাকে শরীয়া বিরোধী ও ব্যক্তিগত আইনে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে মুসলিম পার্সোনাল ল’বোর্ড।

রোববার লক্ষনৌতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের জরুরি বৈঠকে প্রস্তাবিত ওই বিলকে প্রত্যাখ্যান করা হয়েছে।  
পার্সোনাল ল’বোর্ডের বৈঠকে তালাক নিয়ে নয়া আইন তৈরি করা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে এ সংক্রান্ত বর্তমান আইনই যথেষ্ট বলে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের আনা বিলকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মনোভাবের বিরোধী বলে মন্তব্য করা হয়েছে। বিলটি মুসলিম নারী বিরোধী, শরীয়া বিরোধী বলে অভিহিত করে একে মুসলিম পার্সোনাল ল’য়ে হস্তক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।এর পাশাপাশি তাৎক্ষণিক তালাকে তিন বছরের কারাবাসের প্রস্তাবিত খসড়াকে অপরাধমূলক আইন বলে অভিহিত করা হয়েছে। এরফলে অনেক পরিবার বরবাদ হয়ে যাবে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সভাপতি মাওলানা সাজ্জাদ নোমানি বলেন, ‘ওই বিল তৈরি করার সময় কোনোভাবেই বৈধ প্রক্রিয়াকে বিবেচনা করা হয়নি। তাছাড়া কোনো পক্ষের সঙ্গে আলোচনা বা তাদের মতামত জানার চেষ্টাও করা হয়নি। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে ওই বিল স্থগিত ও প্রত্যাহার করা হয়।’
আজ মাওলানা রাবে হাসান নাদভির সভাপতিত্বে পার্সোনাল ল’বোর্ডের জরুরি বৈঠকে ল’বোর্ডের মহাসচিব মাওলানা ওয়ালি রহমানি, সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি, ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি, প্রখ্যাত আইনজীবী জাফরইয়াব জিলানিসহ ওয়ার্কিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাক নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিলকে মুসলিম নেতা ও আলেমরা নারীদের ক্ষমতায়নের জন্য নয়, বরং একে রাজনৈতিক স্ট্যান্ড বলে মনে করছেন। মুসলিম নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ওই বিলের মাধ্যমে কেবল রাজনীতি করতে চাচ্ছে। আগেই এ সংক্রান্ত বিল কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদন পেয়েছে। আগামী সপ্তাহেই সরকার ওই বিল পাসের জন্য সংসদে পেশ করতে যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad