মন্ত্রী তো হয়েছি কি? পুলিশ ও মন্ত্রীর সামনেই মারামারি করল তৃণমূলের দুই গোষ্ঠী ।তাও খোদ ভাঙড়ে। ঘটনায় দুই পক্ষের আহত ছয়।
পুলিশ ও তৃণমূল সূত্রের খবর, বুধবার বিকেলে ভাঙড়ে তৃণমূলের দুই পক্ষের বিবাদ মেটাতে বসেন । মিটিং চলাকালীন সময়ে সুযোগ বুঝে কোপ মারতে রীতি মত দুই পক্ষই তৈরি হয়ে আসেন।
অভিযোগ, গোবিন্দপুরে রেজ্জাক অনুগামী নাসিরুদ্দিন মোল্লার পার্টি অফিসে লোকজন জমায়েত করতেই কাইজার অনুগামীরা লাঠি বাঁশ নিয়ে তাঁদের উপরে হামলা করে। তখন পাল্টা কাইজার অনুগামীদের মারধর করে বাঁশ রট দিয়ে রেজ্জাক মোল্লা অনুগামীরা । খবর পেয়ে ঘটনাস্থলে এসে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয় ভাঙড় থানার পুলিশ।আসেন রেজ্জাক মোল্লাও। রেজ্জাককে দেখেই তাঁর অনুগামীরা উজ্জীবিত হয়ে উঠে।বিশ থেকে তিরিশ জনের একটি বাহিনী কাইজার অনুগামীদের দিকে তেড়ে যান।অভিযোগ নিরস্ত্র কাইজার অনুগামীদের বেধড়ক মারধর করে রেজ্জাক অনুগামীরা।

No comments:
Post a Comment