আসছে ভোটে বিজেপিকে নাকি দূরবীন দিয়ে খুঁজতে হবে ! এমন ভবিষ্যতবানী প্রকাশ করলেন রাজ্যের সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। গুজরাটে টক্কর ৯৯টা নাকি বিজেপির শেষের শুরু।
সেটাই প্রমান হয়েছে। মন্ত্রী আরএ বলেন, বিজেপির শেষের শুরু । তাই ১০০ ছুঁতে পারেনি । এটা আসলে পরাজয় হয়েছে । আগামি দিনে বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজতে হবে ।আর সবং উপ নির্বাচন নিয়ে বলেন তৃনমূল কংগ্রেস উন্নয়ন আর সাংগঠনিক শক্তিতে এগিয়ে । বারুইপুরের পদ্মপুকুর বাইপাসে সেচ দফতরের উদ্যোগে বারুইপুর ব্লকের আদি গঙ্গা খালের পাড় বরাবর পদ্মপুকুর থেকে বংশী বট তলায় বেশ কিছু প্রকল্প নির্মাণের উদ্বোধন করতে এসে একথা বলেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে রাজ্য বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ছাড়াও চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী ,মহকুমা শাসক শামা পারভিন , পঞ্চায়েত সমিতির সভাপতি আবছার আলি লস্কর ,সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী উপস্থিত ছিলেন । কেন্দ্রের সমালোচনা করে মন্ত্রী বলেন ,ভারতের স্বাধীনতার ইতিহাসে সব চেয়ে বুড়া দিন দেখাচ্ছে কেন্দ্রের মোদী সরকার । কেন্দ্রের বন্যা নিয়ন্ত্রনে বাজেট ২০০ কোটির কম ,নমামি গঙ্গা প্রকল্পে ব্যাঙ্কে টাকা পড়ে আছে । এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন , রাজ্যের মাটি শক্ত মাটি ,যে টাইট দিতে আসবে সে টাইট খেয়ে যাবে ।

No comments:
Post a Comment