বিজেপির সঙ্গ ছেড়ে গুজরাটে ভোট ও জামানত হারাল শিবসেনা
বিজেপি জোট ছাড়ার ফল হাড়ে হাড়ে টের পেল শিবসেনা। কংগ্রেসের হাত ধরে ভোট ও জামানত হারাল শিবসেনা।
গুজরাট বিধানসভা নির্বাচনে মূলত বিজেপি বনাম কংগ্রেসের দ্বৈরথ হলেও দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির মতোই এই নির্বাচনে প্রার্থী দিয়েছিল শিবসেনা। ১৮২ টি আসনের মধ্যে ৪২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা। কিন্তু নির্বাচনের পরে বিজেপি যেখানে ৯৯ টি আসন পেয়ে ষষ্ঠবারের মতো সরকার গড়ছে। তখন ৪২ টি আসনেই জমানত জব্দ হয়েছে শিবসেনা ।
ভোট গণনার পরে দেখা গিয়েছে শিবসেনার ৪২ জন প্রার্থীর সম্মিলিত প্রাপ্ত ভোটের যোগ ফল মাত্র ৩৩,৮৯৩ ভোট। এর মধ্যে ১১ জন প্রার্থী ১০০০ ভোটের গণ্ডি পেরোতে পেরেছে। শিবসেনার পক্ষে সব থেকে বেশি ভোট পেয়েছে লিম্বায়ত কেন্দ্রে দলের প্রার্থী সম্রাট পাতিল। তার প্রাপ্ত ভোট ৪০৭৫। গুজরাটে শিবসেনার এই বিপর্যয় প্রসঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়েছে ভোট প্রচার করতে এবং তৃণমূলস্তরের কর্মীদের চাঙ্গা করতে যে সময়টা প্রয়োজন ছিল তা তারা পাননি। গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে তারা মাত্র ১৫ দিন পেয়েছিলেন। ৩ থেকে ৪ মাসের বাড়তি সময় পেলে ফলাফল অনেক বেশি ভাল হতো বলে দলের তরফে দাবি করা হয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালেও শিবসেনার এমনি ভরাডুবি হয়েছিল। সেবার ৩৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটাতেই হেরেছিল তারা। অন্যদিকে মহারাষ্ট্রে অন্যতম গুরুত্বপূর্ণ দল হলেও প্রতিবেশী রাজ্য গুজরাটে আজ পর্যন্ত কোন প্রভাব বিস্তার করতে পারেনি শিবসেনা। সূত্রে দাবির বহুমাত্রিক সমাজে ব্যবস্থায় শিবসেনার প্রাদেশিক ঘরানার রাজনীতি একেবারেই অচল। তাইতো শুধু গুজরাট নয়, মহারাষ্ট্রের অন্যান্য প্রতিবেশী রাজ্য যেমন গোয়া, মধ্যপ্রদেশ, কর্ণাটকে আজ পর্যন্ত নিজেদের রাজনৈতিক অস্তিত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে শিবসেনা। যদিও গুজরাট নির্বাচনের পরে বিজেপিকে চাপে রাখতে কংগ্রেসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল শিবসেনা। আর তার ফল হাতেনাতে পেল তারা।

No comments:
Post a Comment