তৃণমূল,সিপিএম সাম্প্রদায়িকতার তাস খেলছে স্পষ্ট জানালেন বিজেপি নেতা জয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 December 2017

তৃণমূল,সিপিএম সাম্প্রদায়িকতার তাস খেলছে স্পষ্ট জানালেন বিজেপি নেতা জয়



তৃণমূল সহ সিপিএম দুইদলই সাম্প্রদায়িকতার তাস খেলছে তা পরিষ্কার জানালেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজস্থানে আফরাজুলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মহ: সেলিম থেকে শুরু করে সিপিএম তৃণমূলের নেতা মন্ত্রীরা সাম্প্রদায়িকতার খেলা খেলছেন।তা নাহলে মঙ্গলবার মহ: সেলিম মালদহে আফরাজুলের বাড়ি গিয়ে সেখানকার পরিস্থিতি আরও উত্যক্ত করবেন কেন? যাতে বাড়ির লোক সহ প্রতিবেশী সবাই তেঁতে উঠেন তারই ব্যবস্থা করছেন তাঁরা। ফলে সেখানে মঞ্চ বানানো হচ্ছে বক্তৃতা দেবেন বলে। জয় আফরাজুলের মৃত্যু ঘটনায় সমবেদনা জানিয়ে বলেন, তার এই মর্মান্তিক পরিণতি আমরা অথাৎ বিজেপিরা সবাই গভীর শোকাহত। তবে তা নিয়ে বিজেপি কোনো রাজনীতি করছে না যা তৃণমূল সিপিএমরা করছে।
জয় ব্যানার্জী কড়া ভাষায় বলেন, এতই যদি দরদ তাহলে তারা তো উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকায় এক কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তাঁদের। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এত পরিবারের সদস্যদের, কই তাদের তো সেইসময়ই এত বাড়াবাড়ি দেখা যাইনি। জয় বন্দ্যোপাধ্যায়ের মতে পরিষ্কার এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাত রয়েছে। তিনি সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে এই খেলা খেলছেন যাতে অসুবিধা হবে সাধারণ মানুষের।
প্রসঙ্গত রাজস্থানে হিন্দুত্ববাদীদের হাতে নৃশংস খুন আফরাজুলের মালদহের কালিয়াচকের বাড়িতে তাঁর পরিবারের পাশে সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য ও সাংসদ মহঃ সেলিম। সঙ্গে রয়েছেন পার্টির জেলা সম্পাদক অম্বর মিত্র, প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান, বিধায়ক খগেন মুর্মু, রফিকুল ইসলাম, কানাই মন্ডল,  সহ পার্টি নেতা, কর্মী, সমর্থকবৃন্দ।

No comments:

Post a Comment

Post Top Ad