নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: অশোকনগর থানার বিড়া পাবধারা এলাকায় মামা বাড়িতে ঘুরতে আসা এক নাবালিকাকে রাতের অন্ধকারে জঙ্গলে তিন বন্ধু জোর করে ধর্ষণ করে বলে তেইশ তারিখ রাতে অভিযোগ দায়ের হয় অশোকনগর থানায়। রাতেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তুু মূল অভিযুক্ত সুরজ মন্ডল পলাতক থাকে।
সোমবার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে মাটিয়াগাছা এলাকায় গোপন আস্তানায় লুকিয়ে আছে সুরোজ মন্ডল। সেই মতো তল্লাসী চালিয়ে গ্রেপ্তার করে অভিযুক্ত কে।অভিযুক্ত জানায় মেয়েটি তাকে মিথ্যা মামলায় ফাঁসনো হচ্ছে। মঙ্গলবার বারাসত আদালতে তোলা হবে অভিযুক্তকে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেপাজত চাওয়া হয়েছে।

No comments:
Post a Comment