ব্রেকিং: ব্যাঙ্কে এক লক্ষ টাকা করে ঢুকছে সবার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 December 2017

ব্রেকিং: ব্যাঙ্কে এক লক্ষ টাকা করে ঢুকছে সবার!



সত্যিই কি তাহলে মোদীর যুগ আসল! ধন্দে সাধারণ মানুষ। ব্যাঙ্কে ১ লক্ষ টাকা করে ঢুকেছে সেই আশায় পাশ বই আপডেট করার লম্বা লাইন গ্রাহকদের।স্টেট ব্যাঙ্ক ও ইউনাইটেড ব্যাঙ্কের শাখা ও আপডেট মেশিনে রাত পর্যন্ত চলছে বই আপডেট করা।সব বইতে না হলেও বেশ কিছু  স্টেট ব্যাঙ্কের পাশ বই গুলিতে ৯৯,৯৯৯ টাকা ব্যালেন্স দেখাচ্ছে। ওই টাকা তোলা যাচ্ছে না। 'হোল্ড' দেখাচ্ছে।পাশাপাশি ইউনাইটেড ব্যাংকের এটি এমের কাগজে ৯৯,৯৮৯ টাকা দেখাচ্ছে।কাঁকিনাড়ায় স্টেট ব্যাংক রথতলা শাখার ম্যানেজার জানান কেওয়াইসি আপডেট না থাকায় এরকম দেখাচ্ছে।যদিও এই বিষয় সম্পূর্ণ গুজব। তবে বিষয়টা নিয়ে ধোঁয়াশা দেখা দিলেও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায় ।ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বই আপডেট করছেন গ্রাহকরা।
ব্যাঙ্কের আধিকারিকরা ক্যামেরার সামনে সেভাবে কিছু না বললেও চরম বিপাকে পড়েছেন  ব্যাঙ্ক কর্মচারীরা। দলে দলে মানুষ এসে ভীড় করছেন আপডেট করার জন্য। এই ভিড়ের জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।বারবার বলা সত্ত্বেও উৎসুক মানুষের ভীড় বেড়েই চলেছে।ভিড় সামলাতে পুলিশি সাহায্য নিতে হচ্ছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad